সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে ‘এমটি ইউয়ান জিং হে’ নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
চীনের পতাকাবাহী জাহাজটি আজ শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে বন্দরের ডলফিন জেটিতে ভেড়ানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ-এর সচিব সৈয়দ রেফায়াত হামিম।
তিনি জানান, জাহাজটি থেকে তেল খালাসের কার্যক্রম শুরু হয়েছে।
রেফায়াত হামিম আরও জানান, মালয়েশিয়া থেকে ডিজেল নিয়ে আসা আরেকটি জাহাজ বন্দরের কাছাকাছি অবস্থান করছে। জাহাজটি গত ২৯ মার্চ মালয়েশিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয় এবং বর্তমানে বঙ্গোপসাগরে রয়েছে। শুক্রবার রাতেই সেটি বন্দরে পৌঁছাতে পারে।
এ ছাড়া চীন থেকে ছেড়ে আসা একটি এলপিজিবাহী জাহাজ শনিবার নাগাদ চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর এটি ডিজেলবাহী নবম জাহাজ, যা চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
তিনি বলেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প উৎস থেকে পর্যাপ্ত জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।
পড়ুন: সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ২৫
আর/


