২৫/০২/২০২৬, ৩:৫০ পূর্বাহ্ণ
21 C
Dhaka
২৫/০২/২০২৬, ৩:৫০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দ্রুত সিদ্ধান্ত না এলে আবারও ‘মার্চ টু ঢাকা’র হুশিয়ারি নাহিদের

আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে দ্রুত সিদ্ধান্ত না এলে আবারও ‘মার্চ টু ঢাকা’র মতো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বিজ্ঞাপন

আজ শুক্রবার (৯ মে) রাত ৮টায় এক ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি এ হুঁশিয়ারি দেন।

নাহিদ ইসলাম লিখেছেন, ‘শাহবাগের অবস্থান চলমান থাকবে। দলমত নির্বিশেষে আওয়ামী লীগ ও দেশের সার্বভৌমত্ব প্রশ্নে জুলাইয়ের সকল শক্তি এক থাকবে এটাই প্রত্যাশা।’  

অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা লিখেছেন, ‘ঢাকা শহরের বিভিন্ন স্থানে ব্লকেড চালু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না এলে সমগ্র বাংলাদেশ আবারও ঢাকা শহরে মার্চ করবে।’ 

তিনি লিখেছেন, ‘দেশের সার্বভৌমত্ব বিরোধী, স্বাধীনতা বিরোধী, জুলাই বিরোধী, গণতন্ত্র বিরোধী, ইসলাম বিরোধী, নারী বিরোধী, মানবতা বিরোধী ফ্যাসিস্ট সন্ত্রাসী মুজিববাদী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধকরণে বাংলাদেশপন্থী সকল শক্তি ঐক্যবদ্ধ হই।’

প্রসঙ্গত, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির মাধ্যমেই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের চূড়ান্ত পতন হয়েছিল।

এনএ/

দেখুন: সংস্কার: ‘যেখানে অনৈক্য, সেখানেই জনগণের কাছে সিদ্ধান্ত’ 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন