নারায়ণগঞ্জ-৩ আসন (সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ) থেকে ১০ দলীয় জোটের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিকশা প্রতীকের এমপি প্রার্থী শাহ জাহান শিবলী সিদ্ধিরগঞ্জ এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। তিনি সিদ্ধিরগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনবহুল এলাকায় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
গণসংযোগকালে শাহ জাহান শিবলী সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
আজকে পাওয়া তথ্য অনুযায়ী, সিদ্ধিরগঞ্জের ভাটোর মাঠ এলাকায় রিকশা প্রতীকের পক্ষে জনসমর্থন তুলনামূলকভাবে বেশি লক্ষ্য করা গেছে। স্থানীয় ভোটারদের মধ্যে তাকে নিয়ে আগ্রহ ও ইতিবাচক সাড়া দেখা যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
পড়ুন : সরিষা ফুলে হলুদ সোনারগাঁও, বাম্পার ফলনের আশায় কৃষকরা


