আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মোঃ সেলিম রেজা মনোনয়নপত্র দাখিল করেছেন।
নির্ধারিত সময় অনুযায়ী তিনি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। এ সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিল শেষে মোঃ সেলিম রেজা সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তিনি জনগণের ভোট ও সমর্থন পেলে এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নে কাজ করবেন। একই সঙ্গে তিনি গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করছেন বলে উল্লেখ করেন।
মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে সকাল থেকেই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় চত্বরে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়নপত্র দাখিল সম্পন্ন হয়।
উল্লেখ্য, সিরাজগঞ্জ-১ আসনটি কাজিপুর উপজেলা ও সদর উপজেলার আংশিক এলাকা নিয়ে গঠিত। এ আসনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ইতোমধ্যে ভোটারদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
পড়ুন: নওগাঁয় মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির প্রার্থী
দেখুন: ছোলা বিরিয়ানি বিক্রি করে ঢাকায় বাড়ি কিনেছেন ইদ্রিস
ইম/


