সিরাজগঞ্জ কিন্ডারগার্টেন কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, মেডেল বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল ২০২৬) সকাল ১১ টায় সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের দিয়ার পাঁচিল বাজারস্থ সানমুন কিন্ডারগার্টেন স্কুল চত্বরে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
সিরাজগঞ্জ সদর উপজেলা এবং রায়গঞ্জ উপজেলার মোট ১৫টি কিন্ডারগার্টেন স্কুলের সমন্বয়ে আয়োজন করা হয় মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে এই বৃত্তি প্রদান অনুষ্ঠান ।
অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ বক্তব্যে বলেন, উপস্থিত সকল কচি কাচাদের দেখে মনে হচ্ছে একটি ফুটন্ত গোলাপ ফুলের বাগানে বসে রয়েছি আমরা সবাই। এই ছোট্ট সোনামণিদের মোবাইল থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন অতিথিবৃন্দ গণ। আজ তোমরা যারা বৃত্তি পেয়েছো তোমরা আগামীতে আরো কঠোর অধ্যবসায় এর মাধ্যমে মেধাবী হতে সহায়ক ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ কিন্ডারগার্টেন কল্যাণ সংস্থার সভাপতি ও কাজিপুর সদর থানা বিএম কলেজ এর প্রভাষক মো: বরাত আলী সরকার।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: মারুফ সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , ফুলজোড় ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের দফতর সম্পাদক ও ব্রাহ্মণবয়ড়া ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, শিকদার বাড়ী মোড় মাটির ব্যাংকের চেয়ারম্যান ফারুক আহমেদ ফরিদ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, সানমুন কিন্ডারগার্টেন স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য মো: সুলতান মাহমুদ।
এসময় সিরাজগঞ্জ কিন্ডারগার্টেন কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান সিদ্দিক সুমন , শিক্ষা সচিব মো: সুজন হায়দার, খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: বখতিয়ার ফিরোজ, বেলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা শাহ আলম মাস্টার, ব্রাহ্মণবয়ড়া ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী খোকশাবাড়ী ইউনিয়ন শাখার আমীর মোঃ আব্দুল মজিদ সরকার, সানমুন কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ ফরিদুল ইসলাম, খোকশাবাড়ী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জুয়েল, খোকশাবাড়ী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সাদিদ হোসেন, ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নাজমুল হাসান তালুকদার, ৩ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা মোঃ জহুরুল ইসলাম প্রমুখ।
সিরাজগঞ্জ সদর থানা এবং রায়গঞ্জ থানার মোট ১৫ টি কিন্ডারগার্টেন প্রাথমিক স্কুল শাখার ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের মাঝে এই বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।


