বিজ্ঞাপন

সিরাজগঞ্জে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।

বিজ্ঞাপন

সকাল ১১টার দিকে শুরু হওয়া এ অনুষ্ঠানে জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল কালরাতে শহীদ হওয়া নিরীহ মানুষের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, চেতনা ও শহীদদের আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরেন এবং নতুন প্রজন্মের কাছে এ ইতিহাস পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভার শেষে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

পড়ুন- দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

দেখুন- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দিনভর চলছে দুই গোষ্ঠীর ব্যাপক সং/ঘ/র্ষ 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন