বিজ্ঞাপন

সিরাজগঞ্জে হাম আক্রান্ত ১৭ মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার ভয়নগর গ্রামের বাসিন্দা, ১৭ মাস বয়সী শিশু মালিহা হাম রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে।

বিজ্ঞাপন

পরিবারের তথ্য অনুযায়ী, প্রায় ২৫ দিন আগে ঠান্ডা, কাশি ও জ্বরে আক্রান্ত হয়ে মালিহাকে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার শ্যামলী শিশু হাসপাতাল এ স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার শরীরে হাম রোগ শনাক্ত করেন এবং তাকে সিসিইউতে ভর্তি রেখে নিবিড় চিকিৎসা শুরু করেন।

দীর্ঘদিন ধরে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই চালিয়ে যাওয়ার পর অবশেষে রোববার (১২ এপ্রিল) সকালে শিশুটি মৃত্যুবরণ করে। এই মর্মান্তিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

নিহত শিশুটির ফুপি, উল্লাপাড়া উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সবিতা প্লাবনী সুইটি জানান, মালিহা আমার বড় ভাইয়ের মেয়ে। আমরা চিকিৎসার কোনো ত্রুটি রাখিনি, কিন্তু শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো গেল না।

এই ঘটনা আবারও স্মরণ করিয়ে দেয়—হাম একটি প্রতিরোধযোগ্য হলেও অত্যন্ত সংক্রামক রোগ। সময়মতো টিকা গ্রহণ ও সচেতনতা বাড়ানো ছাড়া এ ধরনের দুঃখজনক ঘটনা রোধ করা সম্ভব নয়।

পড়ুন- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ‘জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ উদ্বোধন

দেখুন- যু/দ্ধে জড়াচ্ছে রাশিয়া-ফ্রান্স? ফরাসি সেনাপ্রধানের বিস্ফোরক মন্তব্য!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন