১৬/০২/২০২৬, ৫:০২ পূর্বাহ্ণ
20 C
Dhaka
১৬/০২/২০২৬, ৫:০২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সিরাজগঞ্জের ৬টি আসনের ৫টিতে বিএনপি ও ১টিতে জামায়াত প্রার্থীর বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ৬টি আসনে ৫টি আসনে বিএনপি’র ধানের শীর্ষ প্রার্থী বেসরকারী ভাবে বিজয়ী হয়েছে। একটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী বিজয়ী হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) ভোর সারে ৪ টায় জেলার ৬টি আসনের বেসরকারী ফলাফল ঘোষণা করা হয়েছে।

সিরাজগঞ্জ-১ (সদর-কাজিপুর) বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ১৩২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামী( দাঁড়িপাল্লা) মাওলানা শাহীনুর আলম পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৭৩২ ভোট।

সিরাজগঞ্জ-২ (সদর কামারখন্দ) আসেন বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুকে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষনা করা হয়েছে। তিনি পেয়েছেন ১ লাখ ৭৭ হাজার ৫৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীর (দাঁড়িপাল্লা) মুহাম্মদ জাহিদুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৭৯৭ ভোট।

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ তাড়াশ) বিএনপি মনোনীত প্রার্থী আইনুল হক। তিনি ১ লাখ ৭৪ হাজার ৪৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিকশা প্রতিকের ১১ দলীয় জোটের প্রার্থী মুহাম্মদ আব্দুর রউফ সরকার পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৮০২ ভোট।

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া সলঙ্গা) আসনে জামায়াত প্রার্থী রফিকুল ইসলাম খান বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৮৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এম আকবর আলী পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৭৮ ভোট।

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি চৌহালী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীমকে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষনা করা হয়েছে। তিনি পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৯৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামী (দাঁড়িপাল্লা) আলী আলম পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৮০৫ ভোট।

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ মুহিতকে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষনা করা হয়েছে। তিনি পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির এস এম সাইফ মোস্তাফিজ পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৮২৪ ভোট।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. আমিনুল ইসলাম জেলার ৬টি আসনের ফলাফল ঘোষণা করেছেন।

পড়ুন:হবিগঞ্জ-৩ আসনে বিএনপির জিকে গউছ বিজয়ী

দেখুন:একাধিক কেলেঙ্কারির পর ডিভোর্সের ঘোষণা দিলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন