বিজ্ঞাপন

সিরাজগঞ্জে ইতিহাস: মন্ত্রিসভায় মামা–ভাগ্নে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–পরবর্তী নতুন সরকার গঠনের প্রাক্কালে সিরাজগঞ্জ জেলায় তৈরি হয়েছে ভিন্ন মাত্রার উৎসাহ-উদ্দীপনা। জেলার দুই নবনির্বাচিত সংসদ সদস্য—সম্পর্কে মামা ও ভাগ্নে—নতুন মন্ত্রিসভায় ডাক পেয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন পেয়ে মন্ত্রিসভায় যোগদানের বিষয়টি নিশ্চিত হন ইকবাল হাসান মাহমুদ টুকু ও তাঁর ভাগ্নে এম এ মুহিত। বিষয়টি টুকুর ব্যক্তিগত সহকারী নিশ্চিত করেছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য টুকু সিরাজগঞ্জ-২ আসন থেকে এবারসহ তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে ২০০১ সালে খালেদা জিয়া নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময়ে তিনি বিদ্যুৎ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। দলীয় সূত্রে জানা গেছে, এবারও তাঁকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে।

অন্যদিকে তাঁর ভাগ্নে এম এ মুহিত সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি সাবেক উপ-প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী এম এ মতিন-এর ছেলে। জানা গেছে, নতুন মন্ত্রিসভায় তাঁকে টেলিযোগাযোগ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হতে পারে।

মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। বিকেলে তারেক রহমান-এর নেতৃত্বাধীন নতুন সরকারের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে সিরাজগঞ্জ থেকে একাধিক ব্যক্তি মন্ত্রিসভায় স্থান পেলেও, একই সঙ্গে মামা–ভাগ্নে হিসেবে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হওয়ার ঘটনা এই প্রথম। এ খবরে সিরাজগঞ্জ ও শাহজাদপুরে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দের সাড়া পড়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁদের অভিনন্দন জানিয়ে চলছে শুভেচ্ছার

পড়ুন:কুমিল্লায় প্রবাসীর স্ত্রী ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

দেখুন:মাদারীপুরে ঘরের তালা ভেঙে বৃদ্ধার ঘরে যা দেখলো পুলিশ | 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন