সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কর্মবিরতি পালন করা হয়েছে।
রবিবার (০৫ মার্চ ২০২৬) সকাল ১১টার দিকে হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জানা যায়, সম্প্রতি হাসপাতালের শিশু বিভাগে দায়িত্বরত এক ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় চিকিৎসকদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদে এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধের দাবিতে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করেন।
কর্মসূচি থেকে তারা তিন দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো— হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা, হাসপাতালের অভ্যন্তরে চিকিৎসকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং চিকিৎসা সেবার অনুকূল পরিবেশ বজায় রাখতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।
বক্তারা বলেন, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হলে সেবার মান ব্যাহত হবে। তাই দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি চিকিৎসকদের নিরাপত্তা জোরদারে উদ্যোগ নেওয়া হচ্ছে।
পড়ুন:আজ শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি
দেখুন:কেন পাকিস্তানে গেলেন বিসিবি সভাপতি?
ইমি/


