২৭/০২/২০২৬, ১২:১৬ অপরাহ্ণ
30.4 C
Dhaka
২৭/০২/২০২৬, ১২:১৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সিরাজগঞ্জে যমুনার চরে অবৈধ ঘোড়া জবাই, মাংস পাচারের সময় আটক ২

যমুনা নদীর চরে অবৈধভাবে ঘোড়া জবাই করে গোপনে মাংস ঢাকায় পরিবহনের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে দুইজনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ৭টা ৫০ মিনিটে কাজিপুর উপজেলার মেঘাই ২য় ঘাট এলাকায় যমুনা নদীর তীরে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ঘোড়ার মাংস পরিবহনের সঙ্গে জড়িত জাইদুল (পিতাঃ মোয়াজ্জেম হোসেন), গ্রামঃ বাগবাড়ি, থানাঃ গাবতলী, জেলাঃ বগুড়াকে আটক করা হয়। পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ২৪(১) ধারা অনুযায়ী তাকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া মাংস বহনকারী গাড়ির চালক মোঃ তারেক (পিতাঃ মৃত আবু), গ্রামঃ পেয়ারাবাগান, থানাঃ কোনাবাড়ি, জেলাঃ গাজীপুরকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দিদারুল আহসান এবং কাজিপুর থানা পুলিশের একটি মোবাইল টিম।

অভিযান শেষে জব্দকৃত ঘোড়ার মাংস মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, জনস্বাস্থ্য ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ফেরদৌস হাসান

পড়ুন- হবিগঞ্জে তাহেরির ওয়াজ বন্ধ করল প্রশাসন!

দেখুন- ইসরাইল–যুক্তরাষ্ট্র কি অস্বস্তিতে? 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন