বিজ্ঞাপন

সিরাজগঞ্জ পুলিশ সুপারের নাম-ছবি ব্যবহার করে ‘ঈদ সম্মানী’ চাঁদা দাবি, গ্রেফতার ৩

সিরাজগঞ্জে পুলিশ সুপারের নাম ও ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে ব্যবসায়ীদের কাছে ‘ঈদ সম্মানী’ দাবি করে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার (১৬ মার্চ) দুপুরে সদর থানায় আয়োজিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমান।

গ্রেফতাররা হলেন— শেরপুর থানার কৃষ্ণপুর নামাপাড়া এলাকার আমজাদের ছেলে সোহেল মিয়া (৩৪), একই থানার খানপুর এলাকার মৃত রমজান আকন্দের ছেলে বাদশা আকন্দ (৫০) এবং খানপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মো. রিপন (২২)।

পুলিশ জানায়, ০১৮৮৫-৩৫২৫৬৪ ও ০১৯৯৮-১০০৮৭৬ নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খুলে তারা নিজেদের পুলিশ সুপার পরিচয় দিয়ে শাড়ি ও লুঙ্গি ব্যবসায়ীদের কাছে ঈদ উপলক্ষে ‘সম্মানী’ দাবি করত। বিষয়টি জানার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি আইটেল অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি স্যামসাং মোবাইল ফোন এবং নগদ তিন হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে নিজেদের সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন সময় অর্থ দাবি করে প্রতারণার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সিরাজগঞ্জ সার্কেলের মো. নাজরান রউফসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পড়ুন- র‍্যাব বিলুপ্তির আহবান জানিয়ে আন্তর্জাতিক ৯ সংগঠনের খোলা চিঠি প্রধানমন্ত্রীকে

দেখুন- গণভোটের রায় বাস্তবায়নের আগে সংবিধান সংশোধন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন