২৬/০২/২০২৬, ২১:৫৪ অপরাহ্ণ
23.3 C
Dhaka
২৬/০২/২০২৬, ২১:৫৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী মুহিত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, ডাক ও টেলিযোগাযোগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত আজ দুপুর ১২টায় সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন।

পরিদর্শনের আগে প্রতিমন্ত্রী সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়-এ জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। পরিদর্শনের সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসক, নার্স ও কর্মচারীদের সঙ্গে কথা বলেন। তিনি হাসপাতালের জনবল সংকট, নার্স ও অফিস স্টাফের সমস্যা এবং রোগীদের সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন।

ড. এম এ মুহিত বলেন, হাসপাতালের ডায়ালাইসিস বিভাগে বর্তমানে ৪টি মেশিন সচল রয়েছে, তবে ১টি মেশিন নষ্ট আছে এবং তা দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, ভ্যাকসিন সরবরাহ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে সাময়িক সমস্যা দেখা দিয়েছে, যা মন্ত্রিপরিষদে আলোচনা হয়েছে এবং দ্রুত সমাধান হবে।

প্রতিমন্ত্রী হাসপাতালের সার্বিক সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

বিজ্ঞাপন

পড়ুন : অবৈধ বালু উত্তোলনে নেত্রকোনায় ৩ জনের জেল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন