১০/০২/২০২৬, ১৭:২৮ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৭:২৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সিরাজগঞ্জ-৫ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ আসন থেকে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন দলটির সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মোঃ ইউসুফ আলী।

বিজ্ঞাপন

বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা, বেলকুচি-এর কার্যালয়ে নির্ধারিত সময়ের মধ্যে তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র জমা দেন। এ সময় গণঅধিকার পরিষদের জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র দাখিল শেষে মোঃ ইউসুফ আলী সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ-৫ আসনের মানুষ নানা ধরনের বৈষম্য, অনিয়ম ও বঞ্চনার শিকার। জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি আরও বলেন, গণঅধিকার পরিষদ সাধারণ মানুষের কথা বলার রাজনীতি করে এবং এই আদর্শকে সামনে রেখেই তিনি জনগণের রায় প্রত্যাশা করছেন।

তিনি সিরাজগঞ্জ-৫ আসনের সর্বস্তরের জনগণ—নেতা-কর্মী, শুভাকাঙ্ক্ষী, বন্ধু, ছোট-বড় ভাই, মুরব্বিয়ান, শিক্ষক, কৃষক, শ্রমিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত দলীয় নেতৃবৃন্দ বলেন, মোঃ ইউসুফ আলী দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তাঁরা আশা প্রকাশ করেন, জনগণ যোগ্য ও সৎ নেতৃত্বের পক্ষে রায় দিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীকে বিজয়ী করবেন।

মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে এলাকায় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

পড়ুন- নরসিংদীতে বিএনপির ৫ হেভিওয়েট প্রার্থীর বিপরীতে আরও ৪১ জন

দেখুন- বেগম খালেদা জিয়ার মৃ/ত্যুতে ৭দিন ব্যাপী বিএনপি শোক পালন করবে 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন