পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করতে নামছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ১-১ সমতায় রয়েছে। ফলে আজ যে দল জয় পাবে, তারাই সিরিজ নিশ্চিত করবে।
পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে অনায়াসে জয় পায় স্বাগতিক বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় সফরকারীরা। বড় জয়ে সিরিজ সমতায় ফেরে শাহিন আফ্রিদির দল। আজ সিরিজ জয় করবে কোন দল এটাই দেখার বিষয়।এদিকে এখন পর্যন্ত ৬ বার দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে এই দুই দল। যেখানে পাঁচবার সিরিজ জিতেছে পাকিস্তান, আর বাংলাদেশ জিতেছে একবার।
সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তান দলে রয়েছে ৩ পরিবর্তন। পাকিস্তান দলে অভিষেক হচ্ছে মুহাম্মদ গাজী ঘোরি ও সাদ মাসুদের। আর তৃতীয় পরিবর্তন হিসেবে দলে জায়গা পেয়েছেন আবরার আহমেদ।
পড়ুন: সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
আর/


