বিজ্ঞাপন

সিরিজ নির্ধারণী ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রথম দুই ওয়ানডে শেষে বাংলাদেশ ও শ্রীলঙ্কার চলমান সিরিজ ১-১ সমতায় রয়েছে। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। অর্থাৎ, বাংলাদেশ আগে ফিল্ডিং করবে।

ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় ম্যাচটি শুরু হবে।

টসের সময় বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, একাদশে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। বাদ পড়েছেন আরেক পেসার হাসান মাহমুদ। অন্যদিকে, স্বাগতিক শ্রীলঙ্কার একাদশে কোনো পরিবর্তন নেই।

বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কার একাদশ : নিশান মাদুশকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, দুষ্মন্ত চামিরা ও আসিথা ফার্নান্দো।

বিজ্ঞাপন

পড়ুন : শ্রীলঙ্কাকে ১৬ রানে হারিয়ে সিরিজে সমতা আনল বাংলাদেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন