সিলেটের বিশ্বনাথ উপজেলায় সেনাবাহিনীর অভিযানে তালিকাভূক্ত একজন শীর্ষ সন্ত্রাসীকে সস্ত্রীক আটক করা হয়েছে।
সোমবার (৩০ জুন) ভোর ৫টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, সিলেটের বিশ্বনাথ উপজেলার ফাটাপইন গ্রামের মৃত আলহাজ আলীর ছেলে মো. তবারক আলী (৩৭) ও তার স্ত্রী সাবিনা আক্তার (২৯)।
সেনাবাহিনীর প্রেরিত বিজ্ঞপ্তিতে জানা যায়, সোমবার (৩০ জুন) ভোর ৫টার দিকে সিলেট ওসমানী নগর আর্মি ক্যাম্পের আওতাধীন সিলেট জেলার, বিশ্বনাথ থানার, ১ নম্বর মামলার ১ নম্বর আসামিকে ফাটাপইন এলাকার শীর্ষ সন্ত্রাসী তবারক আলী (৩৭) ও তার সন্ত্রাসী কার্যক্রমে সহযোগী স্ত্রী সাবিনা আক্তারকে (২৯) বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে দা বটি ৪ টি, চাপাতি ৫ টি, দা ৩ টি, বড় ছুড়ি ১ টি, ছোট ছুরি ১৪ টি, মোবাইল অ্যান্ড্রয়েড ২ টি, মোবাইল বাটন ২ টি, চেক বই মোট ১৬ টি, মোবাইল সিম ১২ টি, ডেবিট কার্ড ৩ টি, নগদ টাকা ২ লাখ ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের বিশ্বনাথ থানার হস্তান্তর করা হয়।
পড়ুন: কাশিয়ানীতে ভুয়া সেনা কর্মকর্তা পরিচয়ে বিয়ে, যুবক আটক
দেখুন: পুলিশের সাথে সংঘ*র্ষ: পুরুষশূন্য একটি গ্রাম!
ইম/


