19.9 C
Dhaka
০৪/০৩/২০২৬, ৪:০৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সিলেটের গোয়াইনঘাটে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ: নিহত ১ আহত ১০

সিলেটের গোয়াইনঘাটে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

বুধবার সকালে উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের আহারকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. আলী উরফে আল আমিন (৩০)। তিনি ওই গ্রামের মোস্তফা মিয়ার ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের আহারকান্দি বাজারের দোকানের পেছনের জায়গা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন মোস্তফা মিয়া এবং নুর হোসেনের লোকজন। এতে আল আমিন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে দুইজনকে প্রাথমিকভাবে আটক করা হয় এবং দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করে পুলিশ। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, ঘটনাস্থল থেকে দুইজনকে প্রাথমিকভাবে আটক এবং দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য নিহতের লাশ ওসমানী হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

পড়ুন: আমরা তত্ত্বাবধায়ক সরকার পূর্ণবহাল করতে চাই: ওয়ায়দুল হক নাসির

দেখুন: ১ হাজার টাকায় সুনামগঞ্জ ঘোরাঘুরি । সোলেমান হাজারী

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন