সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৩১ লাখ ৭৩ হাজার ৩৬৫ টাকার চোরাচালানী পণ্য জব্দ করেছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ও বুধবার (১২ নভেম্বর) সিলেট ব্যাটালিয়নের দায়িত্বাধীন কালাইরাগ, দমদমিয়া, সোনালীচেলা, বাংলাবাজার ও তামাবিল বিওপির সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।
অভিযানে ভারতীয় জিরা, মাইফেয়ার ক্রিম, পন্ডস ও হোয়াইটটোন ফেসওয়াস, কাবেরী মেহেদী, কিটক্যাট চকলেট, চিনি, গরু, সুপারি, কম্বল, বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ এবং অবৈধভাবে বালু উত্তোলনকারী একটি নৌকা জব্দ করা হয়।
এছাড়া ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল সেনাবাহিনীর সহায়তায় জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকায় যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পেঁয়াজসহ তিনটি গাড়ি আটক করে।
আটককৃত পণ্য ও যানবাহনের মোট আনুমানিক সিজার মূল্য দাঁড়ায় ১ কোটি ৩১ লাখ ৭৩ হাজার ৩৬৫ টাকা।
বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে তাদের সদস্যরা সবসময় সতর্ক অবস্থানে রয়েছেন। জব্দকৃত মালামাল ও যানবাহন প্রযোজ্য আইন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক মোঃ নাজমুল হক বলেন,“সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান রোধে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্ত এলাকায় জাল টাকা ও অস্ত্র প্রবেশ ঠেকাতে গোয়েন্দা তৎপরতা এবং নজরদারি আরও বাড়ানো হয়েছে।”
পড়ুন- যশোরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক তিতাস আটক
দেখুন- ফরিদপুরে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা আ. লীগ নেতাদের |


