বিজ্ঞাপন

সীতাকুণ্ডে মাইক্রোবাসে সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৪

চট্টগ্রামের সীতাকুণ্ডে মডার্ন হাসপাতালের সামনে একটি মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন যাত্রী আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৮ মার্চ) সকাল ১১টার দিকে হঠাৎ বিকট শব্দে মাইক্রোবাসটির সিলিন্ডার বিস্ফোরিত হলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় গাড়িতে থাকা চার যাত্রী আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী জানান, মাইক্রোবাসটি চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। সীতাকুণ্ড থানা এলাকা অতিক্রম করার সময় গাড়িটির একটি চাকা পাংচার হয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে এবং গাড়িতে থাকা চার যাত্রী আহত হন।

বিজ্ঞাপন

পড়ুন:ত্রয়োদশ জাতীয় সংসদের কমিটির প্রথম বৈঠক আজ

দেখুন:কলসি ভরা স্বর্ণ দেয়ার প্রলোভনে প্রতারণা, ৩ প্রতারক গ্রেপ্তার 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন