চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুরের সিডিএ আবাসিক মসজিদ এলাকায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছে।
আজ দুপুর ১টায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
জানা যায়, সান গ্যাস ও ম্যাপস এলপিজি ডিলারের প্রতিনিধিরা দুটি মিনি ট্রাকে করে গ্যাস সিলিন্ডার এনে স্থানীয় দোকানদারদের কাছে সরবরাহ করছিল। এ সময় তারা সরকারিভাবে গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে বলে দাবি করে ১৬০০ টাকার সিলিন্ডার ২০০০ টাকায় বিক্রি করছিল।
অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে অভিযান চালিয়ে অনিয়মের সত্যতা পায় এবং তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, “কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত দামে পণ্য বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
পড়ুন- ‘এপ্রিলে জ্বালানির সংকট নেই, ফুয়েল কার্ড দিতে চালু হচ্ছে অ্যাপ’


