চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।
উপজেলার ভাটিয়ারীর পূর্ব হাসনাবাদ গোয়ালিনী ফ্যাক্টরি সংলগ্ন পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আটক যুবক নাজিম (২৪) একই এলাকার নাছিরের ছেলে। আজ বৃহস্পতিবার সকালে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করেন।
ভুক্তভোগী শিশুর পিতা আল আমীন শেখ জানান, তিনি ও তার স্ত্রী দৈনিক মজুরির কাজে বাইরে ছিলেন। এ সময় তাদের মেয়ে পানির জন্য ঘরের বাইরে এলে নাজিম তাকে মুখ চেপে ধরে কোলে তুলে পাহাড়ের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
প্রতিবেশীরা এটি দেখে ফেলে এবং ছেলেটিকে হাতেনাতে ধরে ফেলে। খবর পেয়ে আমি বাসায় পৌঁছে ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ এসে নাজিমকে আটক করে থানায় নিয়ে যায়।’’
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ আসামিকে আটক করা হয়েছে ধর্ষণ চেষ্টা ও অপহরণের মামলা হয়েছে কোডে প্রেরণ করা হয়েছে।
পড়ুন- রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত
দেখুন- ইরানের পক্ষে না থাকায় দুবাই ও আবুধাবির ১২০ বিলিয়ন ডলার ক্ষতি!


