বিজ্ঞাপন

সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড ১১টি গরু ও ১৩টি ছাগল পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি গরুর খামারসহ মোট ৬টি দোকানঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
শুক্রবার (রাত সাড়ে ১২টা) উপজেলার ভাটিয়ারী ইউনিয়ন এর ৪ নম্বর ওয়ার্ডের আস্তানা এলাকায় গোয়ালিনী কারখানার সামনে এ আগুনের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানঘর ও খামারে।
আগুনে “মা-বাবার দোয়া ডেইরী এন্ড এগ্রো” ফার্ম সম্পূর্ণ পুড়ে যায়। এতে খামারের মালিক হাবিবুর রহমান মিন্টুর ১১টি গরু ও ১৩টি ছাগল পুড়ে মারা যায়।
ক্ষতিগ্রস্ত খামার মালিক হাবিবুর রহমান মিন্টু জানান“আমার ফার্মে থাকা সব গরু-ছাগল পুড়ে গেছে। দুইটি ব্যাংকে প্রায় ১৪ লাখ টাকা ঋণ রয়েছে। প্রতিদিন ৩০ লিটার দুধ বিক্রি করে ঋণ শোধ করতাম। এখন আমি একেবারে নিঃস্ব।”
এছাড়া শুক্কুর সওদাগরের মালিকানাধীন ৬টি দোকানঘর আগুনে পুড়ে যায়। স্থানীয় মুদি দোকানদার সুমন জানান, তার দোকানের প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

বিজ্ঞাপন

খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কুমিরা স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। তবে এর আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল্লাহ আল মামুন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

পড়ুন:চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মৃত্যু

দেখুন:ভুটান থেকে কম দামে স্বর্ণ কেনার সুযোগ

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন