32.8 C
Dhaka
০৬/০৩/২০২৬, ১৪:০৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সীতাকুন্ডে তেলবাহী লরির ধাক্কায় ছাত্রদল নেতাসহ নিহত ২

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে ভাটিয়ারী এলাকার অক্সিজেন রোডের সামনে তেলবাহী লরির ধাক্কায় মোটরসাইকেলে থাকা ছাত্রদল নেতাসহ দুজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান ঘাটা এলাকার ২ নম্বর ওয়ার্ডের মো. মানিকের ছেলে মোহাম্মদ আরিফ (২৪) এবং একই এলাকার হাছি মিয়ার ছেলে জুয়েল (২৩)। আরিফ ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকামুখী লেনে একটি মোটরসাইকেলে করে দুজন যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি তেলবাহী লরি মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে দুজনই লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।
‎‎‎
‎বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

পড়ুন : মেধা বৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরণ সীতাকুন্ডে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন