বিজ্ঞাপন

সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশী যুবকের লাশ দেশে ফিরলো

ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অধীন জীবননগর উপজেলার মাধবখালী সীমান্তে বিএসএফের গুলিতে নিহত শহিদুল ইসলামের মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। নিহত হওয়ার এক সপ্তাহ পর আজ দুপুরে চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে ভারতীয় পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে সীমান্ত পিলার ৬৪/এমপি এর নিকট বিজিবি-বিএসএফ’র উপস্থিতিতে ভারতীয় পুলিশ জীবননগর থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করে। ভারতের টুঙ্গী বিএসএফ ক্যাম্পের সদস্যদের উপস্থিতিতে লাশটি সনাক্ত করার পর তা গ্রহন করেন নিহত শহিদের বাবা লস্কর আলী মালিতা, ছোট ভাই রুহুল আমিন, সীমান্ত ইউপি সদস্য শাহিনা খাতুন ও সাইফুল ইসলাম পাকু।

শনিবার (৬ ডিসেম্বর) বিকালে মহেশপুর ৫৮ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ নভেম্বর মাধবখালী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৭০/এমপি হতে ২০০ গজ ভারতের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করলে টুঙ্গি বিএসএফ ক্যাম্পের সদস্যরা শহীদকে গুলি চালিয়ে হত্যা করে।

এ ঘটনায় ৩০ নভেম্বর বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকে বাংলাদেশের তরফ থেকে নিরস্ত্র বাংলাদেশী নাগরিকদের ওপর গুলি চালানোর তীব্র প্রতিবাদ জানান মহেশপুর ৫৮ বিজিবি।

পড়ুন- কালীগঞ্জে বেগম জিয়ার সুস্থতা কামনায় সমবেত দোয়া অনুষ্ঠিত

দেখুন- পুতিনকে জমকালো নৈশভোজে নিরামিষ খাওয়ালেন মোদি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন