০৯/০২/২০২৬, ১৮:২৬ অপরাহ্ণ
26 C
Dhaka
০৯/০২/২০২৬, ১৮:২৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সীমান্তে মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ, ট্রাকসহ তিন জনকে আটক করেছে জামালপুর র‍্যাব

মাদক বিরোধী অভিযানে একটি ট্রাকের ভেতরে থাকা ১ হাজার ৩০১ বোতল বিদেশি মদ সহ তিনজনকে আটক করেছে জামালপুর র্যাব ১৪ এর আভিযানিক দল।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১১ টায় জামালপুর র‍্যাব ১৪ এর কোম্পানি কমান্ডার
মেজর আসিফ আল রাজেক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

র‍্যাব সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মোকছেদপুর নয়াপাড়া এলাকা থেকে একটি ট্রাকে করে বিদেশি মদ বকশীগঞ্জ এলাকার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল মোকছেদপুর নয়াপাড়া নন্দীর বাজার থেকে বকশীগঞ্জগামী পাকা সড়কে চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্টে ট্রাকটি পৌঁছালে থামার সংকেত দিলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ট্রাকটি কৌশলে পালানোর চেষ্টা করে। র‍্যাব সদস্যরা তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ট্রাকসহ তিনজনকে আটক করতে সক্ষম হয়।
এসময় ট্রাকে থাকা ১ হাজার ৩০১ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

পড়ুন: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যুক্ত হচ্ছে আরও ৪ র‌্যাম্প, যানজট কমার সম্ভাবনা

দেখুন: জুলাই গণঅভ্যুত্থান শহীদ ও আহত পরিবারদের সাথে মতবিনিময় সভা |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন