১১/০২/২০২৬, ১৪:৪০ অপরাহ্ণ
28 C
Dhaka
১১/০২/২০২৬, ১৪:৪০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে জামায়াতের গণমিছিল

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিশ্বম্ভরপুর উপজেলা শাখার উদ্যোগে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বর্ণাঢ্য গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ৫ আগস্ট বিকাল (৫ :০০ টায়) আছরের নামাজের পর বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজার কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে গণমিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী,ছাত্র-যুবকসহ সাধারণ জনগণ গণমিছিলে অংশগ্রহণ।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামী’র আমির জনাব মাওলানা হারিছ উদ্দিন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,অধ্যাপক আব্দুল্লাহ,জেলা সেক্রেটারি,বাংলাদেশ জামাতে ইসলামি সুনামগঞ্জ জেলা,বিশেষ অতিথি আবুল বাশার ,এডিশনাল পি পি সুনামগঞ্জ জেলা জজ কোর্ট,আরো বক্তব্য রাখেন জনাব সুলতান আহমদ নায়েবে আমীর,উপজেলার জনাব আব্দুল হামিদ, আমীর বাংলাদেশ জামায়াতে ইসলাম পলাশ ইউনিয়ন শাখা,হাফেজ আব্দুর রাজ্জাক সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিশ্বম্ভপুর উপজেলা শাখা,জনাব লুৎফুর রহমান,সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির,উপজেলার জনাব আমীরুল ইসলাম আমীর সুলকাবাদ ইউনিয়ন,পরিচালনায়,ডা হেলাল উদ্দিন,উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারীসহ আরো অনেকে।

এ সময় বক্তব্যরা বলেন দুর্নীতি মুক্ত,ফ্যাসিবাদ ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর আন্দোলন অব্যাহত থাকবে,স্বৈরাচার শেখ হাসিনা গত ১৭ বছর ধরে বাংলাদেশের জনগণের উপর যে জুলুম,নির্যাতন ও দমন-পীড়ন চালিয়েছেন,তা ইতিহাসে ঘৃণার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থান ছিল এই দেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়,শহীদের রক্ত,তরুণদের সাহসিকতা আর ছাত্র জনতার অবদানের মাধ্যমেই এই দেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার পথ প্রশস্ত হয়েছিল।

তারা আরও বলেন,বর্তমান দুঃশাসন, ভোটহীন নির্বাচন, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে দেশের জনগণ আজ জেগে উঠছে,সেই আন্দোলনের অংশ হিসেবে আমাদের এই গণমিছিল,আমরা চাই জনগণের সরকার,ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ,মিছিলে আরও উপস্থিত ছিলে ছাত্রশিবির ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

পড়ুন : সুনামগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন