বিজ্ঞাপন

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও খতমে কোরআন মাহফিল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় সুনামগঞ্জের সীমান্তবর্তী বিশ্বম্ভরপুর উপজেলা সলুকাবাদ ইউনিয়নে সোমবার ১ ডিসেম্বর মাগরিবের নামাজের পর বাঘবেড় বাজারে দোয়া ও খতমে কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাহফিলটি সুনামগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহন মিয়া (বাচ্চু) এর নেতৃত্বে আয়োজন করা হয়। এতে স্থানীয় নেতাকর্মী, শিক্ষক, আলেম ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মাহফিলে বক্তারা বলেন, “দেশনেত্রী খালেদা জিয়া শুধু একজন নেতা নয়, তিনি দেশের গণতন্ত্র এবং মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তার সুস্থতা দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য অপরিহার্য।

অনুষ্ঠানে খতমে কোরআন পাঠের পাশাপাশি দেশনেত্রীর রাজনৈতিক অবদান ও দেশের জন্য তার নেতৃত্ব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা একমত, খালেদা জিয়ার সুস্থতা মানে দেশের গণতন্ত্র ও মানুষের আশা টিকে থাকা।মাহফিলের মাধ্যমে স্থানীয়রা একতা, মিলন ও রাজনৈতিক সংহতির বার্তাও প্রেরণ করেন।

বিজ্ঞাপন

পড়ুন : বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশ্বম্ভরপুর সীমান্তে ব্যতিক্রমী দোয়া মাহফিল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন