বিজ্ঞাপন

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সীমান্তে দিনে বালুর ট্রলি, রাতে চোরাচালানের অভিযোগ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় দিনের আলোয় অবৈধভাবে বালু উত্তোলন ও ট্রলিতে পরিবহনের অভিযোগ উঠেছে। একই সঙ্গে রাতের অন্ধকারে সীমান্তজুড়ে ভারতীয় পণ্যের চোরাচালান চলছে বলেও দাবি করেছেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ধনপুর ইউনিয়নের চিনাকান্দি সীমান্ত এলাকায় নদী ও হাওর থেকে প্রকাশ্যে বালু উত্তোলন করে ট্রলির মাধ্যমে বিভিন্ন স্থানে নেওয়া হচ্ছে। এসব ট্রলি প্রায়ই চিনাকান্দি বিজিবি ক্যাম্পের সামনের সড়ক ব্যবহার করে চলাচল করতে দেখা যায়।

‎এলাকাবাসীর দাবি, বালু উত্তোলনের বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্টরা কখনো মসজিদ নির্মাণের জন্য বালু নেওয়া হচ্ছে বলে জানান। তবে প্রতিদিন বিপুল পরিমাণ বালু পরিবহনের কারণে এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।‎এদিকে স্থানীয়দের অভিযোগ,দিনের বেলায় বালুর ট্রলি চলাচলের পাশাপাশি রাত নামলেই সীমান্ত এলাকায় সক্রিয় হয়ে ওঠে চোরাচালান চক্র। সীমান্তের বিভিন্ন পয়েন্ট ব্যবহার করে ভারতীয় বিভিন্ন পণ্য অবৈধভাবে আনা-নেওয়া করা হয় বলে দাবি তাদের।

‎বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের চিনাকান্দি, রাজাপাড়া, মাছিমপুর, জিগারতলা, গামাইতলা ও শিলডোয়ারসহ বিভিন্ন সীমান্ত এলাকায় প্রায়ই এমন চিত্র দেখা যায় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল সীমান্ত এলাকায় অবৈধ বালু উত্তোলন ও চোরাচালান বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

বিজ্ঞাপন

পড়ুন- সংসদে সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল

দেখুন- মার্কেট বন্ধের নতুন সময় নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মতামত 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন