১৭/০২/২০২৬, ২:০৮ পূর্বাহ্ণ
20 C
Dhaka
১৭/০২/২০২৬, ২:০৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সুনামগঞ্জের সীমান্তবর্তী বিশ্বম্ভরপুরে কিন্ডারগার্টেন টিচার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

‎সুনামগঞ্জ-এর সীমান্তবর্তী বিশ্বম্ভরপুর উপজেলা কিন্ডারগার্টেন টিচার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। স্থানীয়ভাবে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে ও প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এ কমিটি নির্বাচিত হয়। সভাটি সঞ্চালনা করেন স্কলার্স একাডেমির পরিচালক আব্দুর রব।

‎সভায় উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হলে নবনির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।নির্বাচিত কমিটির সভাপতি হয়েছেন মকবুল হোসেন, প্রধান শিক্ষক, মনিং স্টার একাডেমি। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন চিত্ত রঞ্জন, সহ-শিক্ষক, হাজী আবদুল মান্নান হলি চাইল্ড একাডেমি।

‎সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ রফিকুল ইসলাম হালিম, সহ-শিক্ষক, প্রতিবা মডেল স্কুল। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন জিয়াউর রহমান, প্রধান শিক্ষক, পল্লী ডেভেলপমেন্ট একাডেমি মোয়াকুড়া স্কুল।এছাড়া কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ভাদেরটেক কিন্ডারগার্টেন একাডেমির এক সহ-শিক্ষক এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন ওমর ফারুক, সহ-শিক্ষক, বায়তুস সুন্নাহ একাডেমি। কমিটিতে আরও প্রায় ২০ জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।

‎সভায় বক্তারা বলেন, নবগঠিত কমিটি উপজেলার কিন্ডারগার্টেন শিক্ষকদের ঐক্য সুদৃঢ় করা, পেশাগত মানোন্নয়ন এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি শিক্ষকদের অধিকার সংরক্ষণ ও প্রশিক্ষণমূলক কার্যক্রম বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়া হবে।‎অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন।

বিজ্ঞাপন

‎পড়ুন : ​লালমনিরহাটের ৩টি আসনে জামানত হারালেন ১৬ প্রার্থী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন