সুনামগঞ্জে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, অপ-সাংবাদিকতা ও দায়িত্বশীল সাংবাদিকতা কী সেটা বুঝতে হবে জানতে হবে।সাংবাদিকদের কাজ হচ্ছে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করা। সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে, ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় সুনামগঞ্জ সার্কিট হাউজ কনফারেন্স রুমে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় ৫০ জন সাংবাদিকদের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।
সুনামগঞ্জ জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপ্রতি এ কে এম আব্দুল হাকিম।
বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার তোফায়েল আহমেদ, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মোঃ আব্দুস সবুর,স্বাগত বক্তব্য দেন জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল,সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের উপ পরিচালকের মোঃ আব্দুল হাই,সার্বিক উপস্থাপনায় ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সুপারিনটেন্ড সাকাওয়াত হোসেন প্রমুখ।
বাংলাদেশ প্রেস কাউন্সিল”গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’শীর্ষক এ কর্মশালার আয়োজনে সাংবাদিকদের আক্রমণাত্মক মনোভাব বর্জন করতে হবে, দৃষ্টিভঙ্গি বদলাতে হবে।যার যার প্রফেশনে আমাদের এক হয়ে কাজ করতে হবে, কোনো হিংসা করা যাবে না। প্রত্যেকটি সংবাদমাধ্যমের একটা নিজস্ব ইনহাউজ নীতিমালা আছে, সেটা সাংবাদিকদের মেনে চলতে হবে, বর্তমান প্রেক্ষাপটে লক্ষ করে দেখা যায় যে কেউ ফেইসবুকের মাধ্যমে সংবাদ প্রকাশ করে যাচ্ছেন যা মুল ধারার সাংবাদিকতার উপর বিশাল একটি প্রভাব পড়ছে। এছাড়াও যে কেউ ফেইসবুকে একটি ফেইজ খুলে সাংবাদিক অথবা সম্পাদকের পরিচয় দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, যা সাংবাদিকতার নীতিমালা বহিভূত, এসব কারনে মুল ধারার সাংবাদিকদের মুল্যায়ন বিলুপ্তির পথে।
বক্তারা আরও বলেন, এসব অপ-সাংবাদিকতা থেকে সাংবাদিক সমাজকে পরিত্রাণ পেতে হলে সাংবাদিকদের ঐক্যের প্রয়োজন রয়েছে। সুনামগঞ্জ জেলার সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকদের সবাইকে সচেতনতামূলক ভাবে সাংবাদিকদের গ্রুপিং কুন্দল ভেঙে একসাথে একই প্লাটফর্মে আসার আহ্বান জানান।
এ সময় জেলা পুলিশ সুপার বলেন, জেলায় একই থানায় ৫ টা ৬ টা প্রেসক্লাব থাকায় জেলা প্রশাসনসহ পুলিশ প্রশাসনকে বিভ্রান্তকর পরিবেশে পরতে হয় তা তুলে ধরেন তিনি সুনামগঞ্জ জেলার সাংবাদিকদের ঐকবদ্ধ হওয়ার জন্য বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান,পরিশেষে সাংবাদিকদের উপর জেল জড়িমানা মামলা হামলা কাম্য নয় বলেও জানান বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান।
এছাড়াও সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ উকিলপাড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ,দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক প্রকাশক পংকজ দে, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু,মানবকন্ঠের জেলা প্রতিনিধি শাহজাহান চোধুরী,প্রথম আলো”র নিজস্ব প্রতিবেদক এড.খলিলুর রহমান,এনটিভির জেলা প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী,বাসসের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম,দৈনিক আমার দেশ জেলা প্রতিনিধি জসিম উদ্দিন,৭১টিভির জেলা প্রতিনিধি শহীদনুর আহমেদ,সাংবাদিক মিজানুর রহমান মিজান,সুনামগঞ্জ উকিল পাড়া প্রেসক্লাবে সাধারণ সম্পাদক ও বাংলা ভিশন-বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুম হেলাল, চ্যানেল ২৪ জেলা প্রতিনিধি এ আর জুয়েল, বক্তরা বলেন বর্তমান প্রেক্ষাপটে অপসাংবাদিকতার কারনে মুলধারার সাংবাদিকতা দিন দিন হারিয়ে যাচ্ছে।
এর সময় উপস্থিত ছিলেন মাই টিভির জেলা প্রতিনিধি আবু হানিফ, বিজয় টিভির জেলা প্রতিনিধি আলাউর রাহমান, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি কর্ণ দাস,গ্লোবাল টিভি জেলা প্রতিনিধি মিজানুর রহমান রুমান, সাংবাদিক একে মিলন আহমেদ, সাংবাদিক আফজাল হোসেন,নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বাবু, নিউজ ২৪ ক্যামেরাম্যান কামরান সহ কর্মশালায় সুনামগঞ্জ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রায় ৫০ জন সাংবাদিক এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহন করেন, এ সময় নাগরিক টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বাবুর হাতে সার্টিফিকেট তুলে দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান। কর্মশালায় অপ-সাংবাদিকতা প্রতিরোধে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদান করা হয়,কর্মশালা শেষে সুনামগঞ্জের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত প্রায় ৫০ জন সাংবাদিকের মাঝে প্রেস কাউন্সিলের সনদ বিতরণ করা হয়।
পড়ুন : সুনামগঞ্জে মৎস্যজীবিদের প্রণোদনা দেয়ার পরিকল্পনা: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা


