বিজ্ঞাপন

সুনামগঞ্জে উপজেলা পরিষদের পুকুরে ডুবে এক কিশোরের মৃত্যু

‎‎সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের পুকুরের পানিতে পরে ডুবে গিয়ে সাবিদ ( ২০) নামে এক  কিশোরের মৃত্যু হয়েছে। সে শহরের মল্লিকপুরে ৮নং ওয়ার্ডের ইসলাম উদ্দিনের ছেলে।‎ মঙ্গলবার (১৫ জুলাই)  বিকেলে সদর উপজেলা পরিষদের পুকুরে ৪ / ৫ জন একসাথে গোসল করতে যায়। এ সময় তার পরিবারের খালাতো ভাইয়েরা রাফি, তামজিদ, আরমান আহমদ প্রিন্স, তামিম তার সাথে ছিল।

‎মৃত ব্যক্তির খালাতো ভাই তামিম বলেন,আমরা গোসল করতে যাই,যখন আমরা পুকুরে নামি পুকুরের এপার থেকে ওপারে যাই তখন আমরা সবাই পৌঁছে গেলে সাবিদ অনেক পিছনে থাকে।পরে পুকুরের  মধ্যে জায়গায় এসে সাবিদ থেমে যায়।

পড়ে কয়েক মিনিট পেরিয়ে গেলে আমরা তাকে অনেক খোঁজাখুঁজি করি এবং স্থানীয়দের জানাই। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা আসে ও স্থানীয়রা খুঁজাখুঁজির কয়েক ঘন্টার পর পুকুরের মধ্যখান থেকে তাকে উদ্ধার করা হয় সাবিদকে। তিনি আরো বলেন, সাবিদের শ্বাসকষ্ট ছিল। সে একজন ভালো শিক্ষার্থী ও পাঁচ ওয়াক্ত নামাজও পরতো,‎ পরবর্তীতে সাবিদকে পুকুর থেকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

পড়ুন : সুনামগঞ্জে বিএনপির আহবায়ক রাজু আহমদ এর দূর্নীতি ও হুমকির প্রতিবাদে মানববন্ধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন