সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ঢাকার উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের নিহতদের ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১ আগষ্ট আছরের নামাজের পর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ( ইসলামী ব্যাংক বাংলাদেশ পি এল সি দ্বিতীয় তলায় উক্ত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রেসক্লাবের সভাপতিত্বে আব্দুল আউয়াল মিছবাহ পরিচালনা করেন,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক।
আল-আমীন,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযুদ্ধা ইউনূস মিয়া, প্রধান বক্তা শহীদ আয়াতুল্লাহ ইসলাম এর পিতা হাজী সিরাজুল ইসলাম,বিশেষ অতিথি ছিলেন ইসলামী ফাউন্ডেশনের মধ্যনগরের পরিচালক জিয়াউর রহমান, মজিবুর রহমান সাগর,হাজি ওলী উল্লাহ,অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল কাদির,যুগ্ন সাধারণ সম্পাদক সুরঞ্জন তালুকদার, কোষাধ্যক্ষ অবঃ সৈনিক মোঃ মুসাব্বির,প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম শফিক,সহ সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরু,সহ কোষাধ্যক্ষ মোনায়ার হোসেন মুন্না প্রমুখ।
পড়ুন : সুনামগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তিতে গ্রাফিতি প্রদর্শনী


