১১/০২/২০২৬, ১৮:২৩ অপরাহ্ণ
28 C
Dhaka
১১/০২/২০২৬, ১৮:২৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সুনামগঞ্জে কবি পপি ভৌমিকের দর্পণে দেখা আলোর আকুতি বইয়ের মোড়ক উন্মোচন

কবি পপি ভৌমিক-এর প্রথম কাব্যগস্থ দর্পণে দেখা আলোর আকুতি প্রকাশনা বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ডেইলি সুনামগঞ্জ ডটকমের উদ্যোগে ও সুনামগঞ্জের কৃতিসন্তান আমেরিকা প্রবাসী কবি সাহিত্যিক ও সাংবাদিক রনেন্দ্র তালুকদার পিংকুর পৃষ্টপোষকতায় সুনামগঞ্জ শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এই প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ ডটকমের ভারপ্রাপ্ত সম্পাদত রওনক বখতের সঞ্চালনায় নারীনেত্রী সাবিনা চৌধুরীর সঞ্চালনায় প্রথম কাব্যগ্রস্থ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ঠ শিক্ষাবিদ পরিমল কান্তি দে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, সুনামগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক(সিসি) ডাঃ ননী ভূষন তালুকদার, পৌর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ঠ সাংবাদিক শেরগুল আহমদ, রিপোর্টাস ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, বিশ^ম্ভর ডিগ্রি কলেজের প্রভাষক মশিউর রহমান,জসিম বুক হাউসের প্রকাশক মোঃ জসিম উদ্দিন ও বিশিষ্ট লেখক ও কবি পপি ভৌমিক প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ঠ শিক্ষাবিদ পরিমল কান্তি দে, বক্তব্যের শুরুতেই আজকের কাব্যগস্থ প্রকাশনার পৃষ্টপোষক সুনামগঞ্জের কৃতিসন্তান ও আমেরিকা প্রবাসী কবি সহিত্যিক ও সাংবাদিক রনেন্দ্র তালুকদার পিংকুর প্রতি কৃতজ্ঞা প্রকাশ করে বলেন,আমাদের হাওরের জেলা সুনামগঞ্জে অসংখ্য কবি সাহিত্যিক,আউল বাউলের জন্মস্থান। এখানে প্রজন্মের পর প্রজন্মের ছেলেমেয়েরা নিত্যনতুন কবিতা,বই লিখা ও গান রচনা করে সারাদেশসহ বর্হিবিশ্বে সুনামগঞ্জের সুনামকে বৃদ্ধি করেছেন। প্রাকৃতিক জীববৈচিত্রের চিরচেনা রুপে প্রতিদিন আমাদের নতুন প্রজন্মের হৃদয়কে নাড়া দিচ্ছে। ফলে দিনদিন বেড়েই যাচ্ছে এই হাওরের জেলায় কবি লেখক সহিত্যিকদের নতুন নতুন বই প্রকাশনা। তিনি এই পপি ভৌমিকের কাব্যগ্রন্থ প্রকাশনার দ্বার উন্মোচন করায় তকে ও ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন

পড়ুন : মাইলস্টোনে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত ও আহতের স্মরণে সুনামগঞ্জে প্রার্থনা সভা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন