১১/০২/২০২৬, ১:০৬ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১১/০২/২০২৬, ১:০৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সুনামগঞ্জে দূর্গাপূজা উপলক্ষে মন্দির পরিদর্শন র‌্যাব-৯ উইং কমান্ডার তাজমিন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুনামগঞ্জ শহরের বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করেছেন র‌্যাব-৯ এর সিলেট উইং কমান্ডার মো: তাজমিনুর রহমান চৌধুরী, পিএসসি জিডি(পি)।

বিজ্ঞাপন

বুধবার (২৪ সেপ্টেম্বর ) সকাল ১১ টায় তিনি শহরের সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী দূর্গাবাড়ি মন্দিরসহ একাধিক পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজার আয়োজন, নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন র‌্যাব-৯ সুনামগঞ্জ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার কপিল দেব গাইন, সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী দূর্গাবাড়ি মন্দিরের সভাপতি বাপ্পা চৌধুরী,সাধারণ সম্পাদক মিন্টু চৌধুরীসহ জেলা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

পরিদর্শনকালে র‌্যাব কর্মকর্তারা পূজায় আগত ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে কথা বলেন এবং শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে র‌্যাবের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

পড়ুন: সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে অভিযানে আটক ২৫

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন