১০/০২/২০২৬, ৭:৪৬ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১০/০২/২০২৬, ৭:৪৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সুনামগঞ্জে বিজিবির অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

সুনামগঞ্জ সীমান্তে গতকাল গভীর রাতে মঈনপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়ি ও সুরমা নদীতে থাকা মালিকবিহীন নৌকা ঘিরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান চালানো হয়। অভিযানে জব্দ করা হয় ১২২৯ পিস ভারতীয় শাড়ি, ২০৮ পিস থ্রিপিস, ১৯৫ পিস কসমেটিক্স সামগ্রী এবং ১টি ইঞ্জিনচালিত কাঠবডি নৌকা। এসব মালামালের সর্বমোট আনুমানিক সিজার মূল্য ১,৫৭,৫৯,৮০০ টাকা, যা সাম্প্রতিক সময়ে সুনামগঞ্জে আটক হওয়া বৃহৎ চালান।

বিজ্ঞাপন

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরী এবং জেসিও-১০৫২২ নায়েব সুবেদার মো. রফিকুল ইসলাম। তাদের নেতৃত্বে বিজিবির ১৯ সদস্য এবং পুলিশের ৪ সদস্যসহ মোট ২৪ সদস্যের টাস্কফোর্স অভিযানটি সম্পন্ন করে।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক জানিয়েছেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে স্থলপথের পাশাপাশি নৌপথেও অভিযান জোরদার করা হয়েছে। জব্দকৃত মালামাল শুল্ক কার্যালয়ে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।এই অভিযান প্রমাণ করেছে যে সুনামগঞ্জ সীমান্তে রাতের অন্ধকার চোরাচালানের জন্য নিরাপদ আশ্রয় হতে পারে না। বিজিবির সতর্কতা এবং টহল জোরদারের ফলে চোরাচালান কার্যক্রম আরও দুর্বল হয়েছে।

পড়ুন: সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা: আপিল বিভাগের রায়

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন