১০/০২/২০২৬, ১৩:২২ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৩:২২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সুনামগঞ্জে বিদেশী রিভলবার ও বিস্ফোরক উদ্ধার করেছে বিজিবি

সুনামগঞ্জের সীমান্তবর্তী ছাতক উপজেলার ছনবাড়ী বাজার এলাকা থেকে একটি বিদেশী রিভলবার, ২৫০ গ্রাম উচ্চক্ষমতা সম্পন্ন বিস্ফোরক এবং দুটি ডেটোনেটর উদ্ধার করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যা রাতে বাংলাদেশ-ভারত সীমান্ত হতে প্রায় এক কিলোমিটার অভ্যন্তরে ছনবাড়ী বাজার এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে। ওই সময় সন্দেহজনক অস্ত্র চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীতে রাত আনুমানিক ২ টার দিকে টহলদল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বালুর স্তুপের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী রিভলবার, ২৫০ গ্রাম উচ্চক্ষমতা সম্পন্ন বিস্ফোরক এবং দুটি ডেটোনেটর উদ্ধার করে।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, চোরাচালান, মাদকদ্রব্য ও অস্ত্র পাচার প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় এই সফল অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ বিদেশী অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিজ্ঞাপন

পড়ুন : সুনামগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ দুই আসামি গ্রেফতার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন