টেকসই উন্নয়নে পর্যটন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সনজিত চন্দ্র দাস।
আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক তাপস শীল, টুরিস্ট পুলিশ সুনামগঞ্জ জোনের ইনচার্জ রঞ্জিত শামন্ত, সাংবাদিক পংকজ দে, টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরামের সভাপতি সাংবাদিক রাজু আহমেদ রমজান, সাংবাদিক দেওয়ান গিয়াস, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমীর রেজা এবং হোটেল-রেস্টুরেন্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক এটিএম হেলালসহ আরও অনেকে।
বক্তারা বলেন, পর্যটন খাতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম সম্ভাবনাময় দেশ। এর মধ্যে হাওর-সংস্কৃতির রাজধানীখ্যাত সুনামগঞ্জ জেলার টাঙ্গুয়ার হাওর অনন্য এক গন্তব্য। এ খাতের যথাযথ বিকাশে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
তারা আরও বলেন, পর্যটনের গুরুত্ব ও ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উপযোগিতাকে সুনামগঞ্জ থেকে শুরু করে সারাদেশে এবং বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হবে।
পড়ুন: সুনামগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩
এস/


