১১/০২/২০২৬, ১২:৩৮ অপরাহ্ণ
22 C
Dhaka
১১/০২/২০২৬, ১২:৩৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সুনামগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী খাঁনের জানাযা রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন

সুনামগঞ্জের সীমান্তবর্তী বিশ্বম্ভরপুর উপজেলার ৩ নং ধনপুর ইউনিয়নের চিনাকান্দি গ্রামে আজ এক বীর মুক্তিযোদ্ধাকে চিরবিদায় জানানো হলো।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা প্রশিক্ষণপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত বাংলাদেশ পুলিশের সদস্য জনাব ওয়াহেদ আলী খাঁন, আজ (০২ আগষ্ট ২০২৫) ভোর ফজরের নামাজের পর তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার বিকাল আছরের নামাজের পর চিনাকান্দি বিজিবি ক্যাম্পের বাজার শাহী ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।

এর সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেরিনা দেবনাথ,থানার পুলিশের সদস্যরা ও মুক্তিযোদ্ধাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শত শত মানুষ অংশ নেন। জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা গার্ড অব অনার প্রদান করেন।

মুক্তিযোদ্ধা সহ অনেকেই তাকে স্মরণ করে বলেন, তিনি ছিলেন সাহসী ও দেশপ্রেমিক, তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়ে বলেন “আমরা শুধু একজন পিতা নয়, জাতির এক বীর সন্তানকে হারালাম। জাতি আজ এক সাহসী মুক্তিযোদ্ধাকে হারাল। আমরা এই মহান মুক্তিযোদ্ধার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

বিজ্ঞাপন

পড়ুন : সুনামগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তিতে গ্রাফিতি প্রদর্শনী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন