১১/০২/২০২৬, ৬:৩২ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১১/০২/২০২৬, ৬:৩২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সুনামগঞ্জে ভূয়া এনএসআই সদস্য আটক

সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর গ্রাম থেকে এক ভুয়া এনএসআই সদস্যকে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ৷

পুলিশ জানায়, ২১ আগষ্ট বৃহস্পতিবার আনুমানিক রাত ৯-৪৫ মিনিটের সময় যুবকের কাছে থাকা মোবাইল থেকে এনএসআই লোগো সম্বলিত একটি ভুয়া পরিচয়পত্র এবং বহিঃ বাংলাদেশ ছুটি সংক্রান্ত একটি প্রজ্ঞাপনপত্র পাওয়া যায়৷ টিটুল বিশ্বাস দীর্ঘদিন ধরে সে নিজেকে এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষকে চাকরির প্রলোভন দেখিয়ে আর্থিক সুবিধা নিয়ে আসছিল।

স্থানীয় সূত্রে জানা যায়,আটক যুবক আগে হিন্দু ছিলেন,তার নাম টিটুল বিশ্বাস,তার বাবার নাম সাধন বিশ্বাস,বাড়ি তাহিরপুর সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর গ্রামের রায়পাড়ায়,২০২৩ সালে সে ধর্ম পরিবর্তন করে ইসলাম গ্রহণ করে এবং নাম পরিবর্তন করে আরাফাত হোসাইন রাখে,বর্তমানে সে সুনামগঞ্জ সদর উপজেলার কোরবান নগর ইউনিয়নের মাইজবাড়ি গ্রামের মুজাম্মিলের ছেলে পরিচয়ে বসবাস করছে,এছাড়া ধর্ম পরিবর্তনের পর সে স্থানীয় এক মাদ্রাসাশিক্ষক রুহুল আমিনের মেয়ে তামান্নাকে বিয়ে করে,পরবর্তীতে শ্বশুরবাড়ি এলাকায়ও এনএসআইয়ে চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্নজনের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান ,তাহিরপুর থেকে ভূয়া এনএসআই একজন সদস্য আটক করা হয়েছে,তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা হবে।

বিজ্ঞাপন

পড়ুন: সুনামগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন