১০/০২/২০২৬, ২১:১৩ অপরাহ্ণ
24 C
Dhaka
১০/০২/২০২৬, ২১:১৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সুনামগঞ্জে ‘ভূমিকম্প মোকাবেলায় করণীয়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

সুনামগঞ্জে ভূমিকম্পের ঝুঁকি হ্রাস ও প্রস্তুতিমূলক করণীয় বিষয়ে একটি গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর রবিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

বিজ্ঞাপন

কর্মশালাটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ। তিনি কর্মশালায় “ভূমিকম্পের কারণ, প্রভাব ও ঝুঁকি মোকাবেলায় করণীয়” বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস শীল।
উন্মুক্ত আলোচনায় বক্তব্য দেন জেলা শিক্ষা প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শেরগুল আহমেদ, পরিবেশ অধিদপ্তর জেলা শাখার সহকারী পরিচালক মোহাইমিনুল হক প্রমুখ।

আলোচনায় বক্তারা বলেন, ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ হলেও পূর্ব প্রস্তুতি ও সচেতনতা থাকলে এর ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। সরকারি-বেসরকারি ভবন নির্মাণে ভূমিকম্প সহনশীল নকশা অনুসরণ করা, জরুরি উদ্ধার পরিকল্পনা ও গণসচেতনতা কার্যক্রম জোরদারের ওপর তারা গুরুত্ব আরোপ করেন।

কর্মশালায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

পড়ুন: দায়িত্ব অনেক ‘সম্মান কম’, বেতন নিয়ে শিক্ষকদের ক্ষোভ

দেখুন: জাতিসংঘের অধিবেশনে আলোচনার কেন্দ্রে গাজায় আগ্রাসন | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন