সুনামগঞ্জের সীমান্তবর্তী বিশ্বম্ভরপুর উপজেলায় পুলিশ দুইটি অভিযান চালিয়ে আটক করেছে তিনজনকে। সোমবার ও মঙ্গলবার ভোর রাতে ধনপুর ইউনিয়নের মুজিববাজার ও পশ্চিম রাজনগর এলাকায় অভিযান পরিচালিত হয়।
প্রথম অভিযানে ভারতীয় নিষিদ্ধ ফুচকা চোরাচালানের অভিযোগে আঙ্গুর মিয়া (২৮) ও মনির হোসেন (২৩)কে আটক করা হয়। এ সময় ‘Ready-to-Fry Pinkoo Oval Papad’ ৪২০ কেজি বিদেশি কাঁচা ফুচকা এবং পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত একটি সিএনজি যার (রেজি: সুনামগঞ্জ-থ-১১-৩৭০৭) জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ পাঁচ হাজার টাকা, আর যানবাহনের মূল্য প্রায় পাঁচ লাখ টাকা।
দ্বিতীয় অভিযানে মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে পশ্চিম রাজনগর গ্রামের মোছাঃ আকলিমা (৫০) নামে এক গৃহবধূকে আটক করা হয়। তার বসতঘর থেকে ২৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৬,০১০ টাকা উদ্ধার করা হয়েছে। ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭,২০০ টাকা।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, “আমদানিনিষিদ্ধ পণ্য চোরাচালান ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
ফলে, আটক তিনজনের বিরুদ্ধে যথাযথ মামলা (মামলা নং: ৮ ও ৯/২০২৫) রুজু হয়েছে এবং মামলার তদন্তভার থানার দায়িত্বশীল কর্মকর্তাদের কাছে প্রদান করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে মোছাঃ আকলিমা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পড়ুন: নিরাপদ সড়ক দিবস উপলক্ষে জয়পুরহাটে র্যালী ও আলোচনা সভা
দেখুন: ভারতে এবার ‘৭২ হুরাইন’-এর টিজার নিয়ে বিতর্ক
ইম/


