১০/০২/২০২৬, ৩:৪৮ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১০/০২/২০২৬, ৩:৪৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সুনামগঞ্জে নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ জাকির হোসেন

সুনামগঞ্জ জেলা পুলিশের নেতৃত্বে এসেছে নতুন পরিবর্তন। শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন লালমনিরহাটের কৃতিসন্তান আবু বসার মোহাম্মদ জাকির হোসেন, পিপিএম-সেবা। জেলা পুলিশ সুপার কার্যালয়ে বিদায়ী এসপি তোফায়েল আহাম্মদের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন।

বিজ্ঞাপন

দায়িত্ব গ্রহণের পর জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় পরিচিতি সভা। সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সার্কেল অফিসার, ওসি ও বিভিন্ন ইউনিটের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। সভায় নবাগত এসপি জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি শক্তিশালী করা, অপরাধ দমন, মাদক নির্মূল, নারী–শিশুসহ সাধারণ মানুষের নিরাপত্তা ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, “সুনামগঞ্জ ভৌগোলিক দিক থেকে গুরুত্বপূর্ণ একটি জেলা। এখানে শান্তি–শৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ। সকলের সহযোগিতায় আমরা এ চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করবো।”

এর আগে পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন ফুল দিয়ে নবাগত এসপিকে আন্তরিক অভ্যর্থনা জানান।

২৫তম বিসিএস ব্যাচের কর্মকর্তা আবু বসার মোহাম্মদ জাকির হোসেন ২০০৬ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ পেশাগত জীবনে তিনি বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন। সুনামগঞ্জে যোগদানের পূর্বে তিনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) রংপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।

নবাগত এসপি সুনামগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও মজবুত করা, জনসেবার মান বৃদ্ধি এবং পুলিশ–জনতার সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে সকলের সহযোগিতা কামনা করেন।

পড়ুন- গাইবান্ধায় অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

দেখুন- খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে গিয়ে যা বললেন নুর |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন