০৯/০২/২০২৬, ২০:০১ অপরাহ্ণ
23 C
Dhaka
০৯/০২/২০২৬, ২০:০১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সুনামগঞ্জে শীতার্তদের পাশে ‘টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম’

হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর তীরবর্তী এলাকার নিম্ন আয়ের মানুষজন। এমন পরিস্থিতিতে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে পরিবেশবাদী সংগঠন ‘টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম’।ইংরেজি নববর্ষের প্রথম দিন বৃহস্পতিবার বিকেলে তাহিরপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় সংগঠনটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়। উপজেলার শ্রীপুর বাজার এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে মোট ৩২টি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরামের সভাপতি সাংবাদিক ও গীতিকার রাজু আহমেদ রমজান, সহ-সভাপতি দুলাল কান্তি পাল, সাধারণ সম্পাদক সাংবাদিক আহম্মদ কবির, কোষাধ্যক্ষ গণমাধ্যমকর্মী লিমন মাহমুদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান বাদশাহ এবং কার্যনির্বাহী সদস্য সাহাজ উদ্দিন সাজন।অনুষ্ঠানে বক্তারা বলেন, শৈত্যপ্রবাহের কারণে টাঙ্গুয়ার হাওর এলাকার দরিদ্র মানুষ চরম কষ্টে দিন পার করছেন। বিশেষ করে হাওরাঞ্চলের দিনমজুর, জেলে ও শ্রমজীবী মানুষেরা প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে মানবেতর জীবনযাপন করছেন।

এ সময় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি দুলাল কান্তি পাল বলেন,“সারাদেশে চলমান শৈত্যপ্রবাহে নিম্ন আয়ের মানুষজন তীব্র শীতে কাতরাচ্ছেন। আমরা তাহিরপুর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক মহোদয়ের প্রতি কৃতজ্ঞ। তাঁর সহযোগিতায় আমরা ৩২টি শীতবস্ত্র পেয়েছি এবং তা প্রকৃত উপকারভোগীদের হাতে তুলে দিতে পেরেছি।তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষ যদি এগিয়ে আসেন, তাহলে শীতার্ত মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে। ভবিষ্যতেও টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম মানবিক ও পরিবেশ রক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, জেলা প্রশাসনের বরাদ্দকৃত শীতবস্ত্র তাহিরপুর উপজেলা প্রশাসনের মাধ্যমে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় অসহায় মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে।শীতবস্ত্র পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপকারভোগীরা। তারা বলেন,এই তীব্র শীতে একটি কম্বল তাদের জন্য বড় সহায়তা। এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তারা। শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

পড়ুন- খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত ছুটির দিনেও স্কুল খোলা, প্রধান শিক্ষক পুলিশ হেফাজতে

দেখুন- বগুড়ায় অ\স্ত্র ও গু\লিসহ দুই ডাকাত গ্রেফতার 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন