১২/০২/২০২৬, ১:৫৫ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১২/০২/২০২৬, ১:৫৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সুনামগঞ্জে স্কুল ছাএীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ

সুনামগঞ্জ পৌর শহরে অপহরণের পর ষষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ১৬ জুলাই বুধবার সকালে ওই শিক্ষার্থীকে অপহরণ করে বিশ্বম্ভরপুর নিয়ে যায় ওই উপজেলার মাঝাইর গ্রামের মস্তফা মিয়ার ছেলে নবী হোসেন (১৭) ও তার বন্ধুরা।

বিজ্ঞাপন

‎‎ঘাতক নবী হোসেন বর্তমানে বনানী পাড়ায় একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতো। এ ঘটনায় ভিকটিকমের বাবা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। শুক্রবার দুপুরে মেয়েটিকে উদ্ধার করে পুলিশ, এরপর তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

‎‎ধর্ষিতার মা জানান, আমার মেয়ে অবুঝ, সে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তাকে প্রলোভন দেখিয়ে নবী হোসেন  (১৭) ও তার বন্ধুরা মিলে রাস্তা থেকে নিয়ে যায়। এরপর বন্ধুর বাড়িতে রেখে মেয়ের সাথে খারাপ অসামাজিক ব্যবহার করে। আমরা দুই দিন খোঁজাখুঁজি শেষে মেয়েকে উদ্ধার করে এরপর থানায় জিডি করি।

‎‎তিনি আরও বলেন, মেয়েটাকে হাসপাতালে ভর্তি করেছি। আমরা নিরীহ মানুষ। এখন আমাদেরকে ছেলের পক্ষের লোকজন হুমকি দিচ্ছেন, আমি এর বিচার চাই।

‎‎বিষয়টি নিশ্চিত করেন দায়িত্বরত চিকিৎসক সালাউদ্দিন। তিনি বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন পাঠানো হবে।

‎‎সুনামগঞ্জ সদর থানার ওসি আবুল কালাম জানান, এটা প্রেম সংক্রান্ত ঘটনা। অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পড়ুন: জামায়াতের সমাবেশ ঘিরে বিশেষ ট্রেন বরাদ্দে রেলওয়ে যে ব্যাখা দিল

দেখুন: নানা আয়োজনে দেশজুড়ে শেখ রাসেলের জন্মদিন পালন

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন