১১/০২/২০২৬, ১২:৩৬ অপরাহ্ণ
22 C
Dhaka
১১/০২/২০২৬, ১২:৩৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সুনামগঞ্জে বিজিবি”র অভিযানে ৩০ লক্ষ টাকার ভারতীয় অবৈধ গরু আটক

সুনামগঞ্জ ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের বিরেন্দ্রনগর বিওপির সীমান্ত পিলারের ১১৯২/৩ এস হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কচুয়াছড়া নামক স্থান হতে মালিকবিহীন একটি স্ট্রীলবডি ইজ্ঞিন চালিত নৌকাসহ ১৮ টি ভারতীয় অবৈধ গরু আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

২ আগষ্ট শনিবার ভোরে বিরেন্দ্র নগর বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে কচুয়াছড়া নামক স্থানে অভিযান চালিয়ে অবৈধ ভারতীয় গরু আটক করা হয়, আটকক গরুর বাজার মূল্যে ২০ লাখ চল্লিশ হাজার টাকা। অপরদিকে একই সময়ে পৃথকভাবে জেলার দোয়ারাবাজার উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের বাশঁতলা বিওপি কর্তৃক ইসলামপুর নামক স্থানে অভিযান চালিয়ে আরো ১৪টি ভারতীয় অবৈধ গরু বআটক করা হয়েছে। বাজার মূল্য ৯ লাখ ৮০ হাজার টাকা। পৃথক দুটি অভিযানে মোট ৩২টি গরুর বর্তমান বাজার মূল্য ৩০ লাখ ২০ হাজার টাকা।

এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল একে এম জাকারিয়া কাদির জানান,উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা,চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে,আটককৃত স্টিল বডি নৌকাসহ ভারতীয় গরু সুনামগঞ্জ শুল্ক কার্যালয় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পড়ুন: আলো ছড়াচ্ছে গাজীপুরের শ্রীপুরে ফ্রাইডে ফান স্কুল

দেখুন: ‘আর্থিক সংকটে ইভিএম কেনার প্রকল্প আপাতত হচ্ছে না

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন