১০/০২/২০২৬, ২১:১২ অপরাহ্ণ
24 C
Dhaka
১০/০২/২০২৬, ২১:১২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সুনামগঞ্জ ধর্মপাশায় আদালতের সামনে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে এক নারীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে তাঁর স্বামী। সোমবার (৬ অক্টোবর ২০২৫) সকালে উপজেলা পরিষদের পাশে আদালতের সামনে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতের নাম শরিফা আক্তার, বয়স আটাশ। তাঁর তিন বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে, নাম আরবি। হত্যাকারী স্বামী আক্তার হোসেন (৪০), পিতা হেকিম মির্জা, উপজেলার কান্দাপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, স্বামী–স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ ও মামলা চলছিল। সোমবার সকালে শরিফা আদালতে অবস্থান করছিলেন। ঠিক তখনই তাঁর স্বামী আক্তার হোসেন পিছন দিক থেকে এসে শরিফার পিঠে ছুরি দিয়ে আঘাত করেন। মুহূর্তেই তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

আতঙ্ক ছড়িয়ে পড়ে আদালত প্রাঙ্গণে। স্থানীয়রা ছুটে গিয়ে গুরুতর আহত শরিফাকে উদ্ধার করে দ্রুত ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁর অবস্থার অবনতি দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে সেখানে নেওয়ার পর চিকিৎসক শরিফাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জনতা আক্তার হোসেনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক জানান, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আসামিকে আটক করে আদালতে সোপর্দ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামী–স্ত্রীর পুরনো মামলার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে।”

শরিফার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আদালত প্রাঙ্গণে এক ভয়াবহ দৃশ্যের সাক্ষী হলো ধর্মপাশার সাধারণ মানুষ।

বিজ্ঞাপন

পড়ুন : http://সুনামগঞ্জে নাগরিক টিভি’র সাংবাদিকের উপর হামলার মামলায়-পুনরায় তদন্তে নেমেছে পিবিআই

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন