১১/০২/২০২৬, ১:০৫ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১১/০২/২০২৬, ১:০৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সুনামগঞ্জ বিশ্বম্ভরপুরে পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

সুনামগঞ্জের সীমান্তবর্তী বিশ্বম্ভরপুর উপজেলায় র‌্যাব-৯ এর পৃথক অভিযানে ১০৪ বোতল বিদেশী মদ ও ২৮৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।রবিবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টা ২০ মিনিটে বিশ্বম্ভরপুর থানার সলুকাবাদ ইউনিয়নের উত্তর কাপনা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পালানোর চেষ্টা করলে রাজাপাড়া গ্রামের দুরুজ আলী ছেলে হারুন অর রশিদ (২১) কে আটক করা হয়। তার হেফাজত থেকে একটি খাকি রঙের কার্টুনে রাখা ১০৪ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টা ১০ মিনিটে একই উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের পুরানগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে আলেপ মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৩৯) কে আটক করা হয়। তার কাছ থেকে ২৮৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব-৯ জানায়, আটককৃতরা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে সুনামগঞ্জসহ পার্শ্ববর্তী এলাকায় সরবরাহ করে আসছিলো। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে।র‌্যাব আরও জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিএনপি’র সম্মেলন সম্পন্ন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন