25.7 C
Dhaka
০৪/০৩/২০২৬, ২২:৪২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সুনামগঞ্জ মধ্যনগরে চুরি হওয়া নৌকা গোয়াইনঘাটে উদ্ধার, আটক দুই চোর

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বলারামপুর গ্রামের আরিফ মিয়ার নৌকা চুরির তিন মাস পর উদ্ধার হয়েছে। গত ২৮ মে নৌকাটি চুরি হওয়ার পর দীর্ঘদিন অনুসন্ধানের পর গত (২২ আগস্ট) গোনাইঘাট থানার অধীনস্থ একটি গাং থেকে নৌকাটি উদ্ধার করা হয়।

নৌকা মালিক আরিফ মিয়া নৌকার খোঁজ পেয়ে তিনি তা আটক করেন। এ সময় নৌকার মাঝিকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান,নৌকাটি মধ্যনগর এলাকার ফারুকনগর গ্রামের আলমগীর মিয়া ও আলীহারপুরের জামরুল মিয়া এই দুইজনের কাছ থেকে কেনা হয়েছে।পরে মধ্যনগর বাজার থেকে ফারুকনগর গ্রামের আলমগীর মিয়া ও আলীহারপুরের জামরুল মিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশে সোপর্দ করা হয়।

আটকের পর জনসম্মুখে ভিডিওতে ফুটেজে দেখা যাচ্ছে আলমগীর মিয়া চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে বলেন, মধ্যনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান ও স্থানীয় আশরাফ উদ্দিন হিল্লোল তাদের দিয়ে নৌকাটি চুরি করান এবং আর্থিক সহায়তা দেন। এমনকি মেহেদী হাসান নিজে গাড়ি দিয়ে তেল সরবরাহ করে নৌকা চুরির নির্দেশ দেন বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে মধ্যনগর উপজেলা ছাএদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান মোবাইলে মাধ্যমে জানান।আমি যখন চোরকে খলারে ধরে টেনে ছিচড়েঁ ধরি তখন তো চোর আমার কথা কিছু বলে নাই।কোনো দিন কি শুনছেন যে টাকা দিয়ে চোর ভাড়া করে আনে – নৌকা চোরি র জন্য।যে দিন নৌকা চোরি হইছে ২৮-মে। সেই দিন ২৮- মে তারুন্য সমাবেশ ছিলো ঢাকাতে,আমি মেহেদী সহ সকল ছাএদল নেতা তারুণ্য সমাবেশে ঢাকাতে ছিলাম, আমাদের কাছে যথেষ্ট পরিমান প্রমান আছে ফেসবুকে পোষ্ট সহ।

এই বিষয়ে স্থানীয় আশরাফ উদ্দিন হিল্লোলের সাথে যোগাযোগ করা হলে তিনি মোবাইলে জানান এগুলোতে আমি কোনো ভাবেই সম্পত্ত না, ভিডিওতে নাম ম্যানসন করতেছে একজনের, এর মধ্যে আমার নাম ও এটার সাথে আমি কোনোভাবেই সম্পত্তি না,মেহেদী ছিলো ঢাকা তারুণ্য সমাবেশে দলীয়ভাবে বিএনপি করি,অনেক আগে থেকেই আমি ২৬ মে রাতে ঢকার টেনে মোহনগঞ্জ থেকে টেনে ঢাকায় গেছি এখানে একটা চক্রান্ত চলতেছে বলে জানান তিনি।

গত (২৩ আগস্ট) আটক দুজনকে মধ্যনগর থানা পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে-নৌকার মালিক আরিফ মিয়া বলেন,আটককৃতদের জবানবন্দিকে গুরুত্ব দিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এ বিষয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিবুর রহমান জানান,আটককৃত দুইজনকে আদালতে প্রেরণ করা হয়েছে। তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন:সুনামগঞ্জে ভূয়া এনএসআই সদস্য আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন