সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) কর্তৃক সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে আজ ১০ ডিসেম্বর ২০২৫, ভোর ০০৪০ ঘটিকায় লাউরগড় বিওপি’র টহলদল তাহিরপুর উপজেলার ৫নং বাধাঘাট ইউনিয়নের যাদুকাটা নদীতে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সীমান্ত পিলার ১২০৩/১-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নদীপথে মালিকবিহীন ২টি বারকী নৌকা আটক করা হয়। নৌকাগুলোতে পাওয়া যায়— ১,৫৭৫ কেজি ভারতীয় পেঁয়াজ, ১০০ কেজি ভারতীয় চিনি আটককৃত পণ্যের মোট আনুমানিক মূল্য ২,৭১,০০০ টাকা।
এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এ কে এম জাকারিয়া কাদির জানান, দেশীয় পেঁয়াজ উৎপাদনকারী কৃষকদের স্বার্থ বিবেচনায় এনে সীমান্ত এলাকায় কড়া নজরদারি অব্যাহত রয়েছে। চোরাই পথে ভারতীয় পেঁয়াজ প্রবেশ রোধ ও সরকারের রাজস্ব সুরক্ষায় স্থলপথের পাশাপাশি নৌপথেও বিজিবির টহল ও গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
এদিকে আটককৃত বারকী নৌকা, ভারতীয় পেঁয়াজ ও চিনি শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার প্রক্রিয়া চলছে।
পড়ুন: প্রথম ধাপে ১২৫ জনের নাম ঘোষণা করলো এনসিপি
আর/


